বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৩:২৮ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জের হাড়িয়াইন গ্রামে বড় ভাই নজরুল ইসলামের (৫৫)  ঘুষিতে ছোট ভাই সেলিমের (৪৫) মৃত্যু হয়েছে। 

বোরবার (১৭ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের নতুন মিজি বাড়িতে। নিহত সেলিম নতুন বাড়ির মৃত সামছল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে সালিশ বসে। সেখানে সেলিম ও নজরুল কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু করে। হাতাহাতির এক পর্যায়ে নজরুলের ঘুষিতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। 

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. নজরুল ইসলাম ও তার চাচাতো ভাই মৃত ছেরাজুল ইসলামের ছেলে সোলেমানকে (৬০) অভিযুক্ত করে প্রত্যক্ষদর্শীরা। 

হাতাহাতির ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন।


একাত্তর/জো

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর