ব্যবসায়ী অপহরণের ঘটনায় লীগ নেতাসহ গ্রেপ্তার ছয়

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:২৬ পিএম

স্কয়ার টয়লেট্রিজ ও কনজ্যুমারের পটুয়াখালীর পরিবেশক, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার শিবুলাল দাসকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ ছয়জনকে পটুয়াখালীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য জানান। 

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, অপহরণের ঘটনার মাস্টারমাইন্ড দুর্ধর্ষ অপরাধী ল্যাংড়া মামুনসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। 

এছাড়াও এ ঘটনায় আরও যারা জড়িত তাদেরও শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, অপহরণের ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবেনা। 

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার। 

প্রসঙ্গত, সোমবার (১১ এপ্রিল) রাতে গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে বাসায় ফেরার পথে নিজের ব্যবহৃত গাড়ির ড্রাইভারসহ অপহৃত হন ব্যবসায়ী শিবু লাল দাস। রাতে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

এরপর অপহরণের ২৪ ঘণ্টা পরে মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে শহরের কাজীপাড়াস্থ শপিং মল এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে বস্তাবন্দী অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় শিবুলাল দাসের ছেলে বুদ্ধদেব দাস বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। গত কয়েক দিনে পূর্ব সুন্দরবনের আলোরকোল ও কোকিলমনি এলাকা থেকে ১৩ জন জেলে এবং ছয় জন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তির জন্য...
সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর