১০ বছর গোপনে থাকা মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:৪২ পিএম

নাম পরিবর্তন করে ১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ইসাবা (সামরিক) শাখার মৃত্যুদণ্ড পাওয়া এক সদস্য।  

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা রাতে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরারিজিম ইউনিটের একটি দল। 

গ্রেপ্তার জঙ্গির নাম সানোয়ার হোসেন ওরফে আব্দুর রউফ (৪৪)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার চাঁদপাড়া গ্রামে।  

ছোট চাঁদপুর গ্রামে তিনি নাম পরিবর্তন করে আব্দুল্লাহ নামে আত্মগোপন করে ছিলেন এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করার পাশাপাশি ভেড়া লালন পালন করে আসছিলেন। 

রোববার (১৭ এপ্রিল) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যান্টি টেরারিজিম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম।

আখিউল জানান, জেএমবির আন্তঃকলোহের জেরে সে সময়ের স্বঘোষিত আমির সালমানকে কৌশলে ২০১২ সালের ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার খুশকি বোরিয়া আম বাগানে ডেকে নেন। এরপর সানোয়ার ও তার সহযোগীরা সালমানকে মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে হত্যা করে। এ মামলায় গ্রেপ্তার আসামি আব্দুস শাকুর ও জাহাঙ্গীরের দেওয়া তথ্যে পুলিশ মহানন্দা নদীর তীর পুঁতে রাখা সালমানের মাথা উদ্ধার করে। এ ঘটনায় নাচোল থানায় দায়ের করা হত্যা মামলায় গত ২০১৯ সালের ২৫ নভেম্বর সানোয়ারসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।

আরও পড়ুন: ইনডেক্সধারী ও নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের সব বাধা কাটলো

তিনি জানান, সানোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে জেএমবিকে সক্রিয় করার কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সন্ত্রাস বিরোধী (মৃত্যুদণ্ডপ্রাপ্ত ) ছাড়াও আর দুটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে। 

সংবাদ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৩২ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।...
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর