পারিবারিক বিরোধের জেরে হামলায় দম্পতি আহত

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:১৭ এএম

স্ত্রীর মাথায় ১৮ টি সেলাই। আর স্বামীর শরীরে ২২টি সেলাই। জমি নিয়ে বিরোধের জের ধরে স্বজনদের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন সালাম হাওলাদার ও তার স্ত্রী কাকলী বেগম।

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামে রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটেছে। রাতে তাদের আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, নিজ বাড়ির পুকুরপাড়ে হাঁস পালনের জন্য জাল দিয়ে বেড়া দিতে যাওয়ায় এ হামলা চালানো হয়। 

ধারালো অস্ত্রের কোপে কাকলী বেগমের মাথার পেছনের অংশের প্রায় দশ ইঞ্চি কেটে গেছে। 

আর ভাইদের ধারালো দায়ের কোপে সালাম হাওলাদারের বাম সিনা ও বাহু এবং ডান হাতের কবজি বরাবর তালু কেটে গেছে। তার শরীরে ২২টি সেলাই দেয়া হয়েছে।

আহত সালাম হাওলাদার জানান, চলাচলের রাস্তা নিয়ে কথা কাটাকাটির জের ধরে তার ভাই শাহজাহান হাওলাদার, লোকমান হাওলাদার, সোহাগ, মিনারা ও আকলিমা এ হামলা চালান। 

আরও পড়ুন: পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১৫

এসময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, এ হামলার ঘটনায় এখনো কোন পক্ষ থানায় অভিযোগ দাখিল করেনি। তবে হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর