পাহাড়ি ঢলের কাছে হেরে যাচ্ছেন হাওরের কৃষক

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৩:৩১ পিএম

সুনামগঞ্জে ফসল রক্ষায় বাঁধে যুদ্ধ করে যাচ্ছেন প্রশাসন-কৃষক। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে পাহাড়ি ঢলের কাছে হেরে যাচ্ছেন হাওরের কৃষক। 

রোববার (১৭ এপ্রিল) তিনটি বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। বাধগুলো গত ১৫ দিন ধরে পাহাড়ি ঢলে নিমজ্জিত থাকায় ধস নামছে। ফলে বাঁধ ভেঙ্গে, কোথাও বাঁধ উপচে হাওরের ফসল ডুবে যাচ্ছে। 

সর্বশেষ রোববার রাতে দিরাই উপজেলার হোরামন্দিরা হাওরের বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে। জগদল ইউনিয়নের নূরপুর গ্রামের পূবের বন্দের ও জগন্নাথপুরের ভুরাখালি এলাকার কাছে পানি উন্নয়ন বোর্ডের ৪২ নম্বর বাধটি ভেঙ্গে পানি ঢুকছে হাওরটিতে। সারারাত পানি ডুকে হাওর এখন জলে থৈথৈ করছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার হোরা মন্দিরা হাওরে চলতি বোরো মওসুমে এক হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

তবে তারা আরও জানিয়েছে, ইতোমধ্যে ৭০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। যে জমিগুলো অবশিষ্ট আছে বাঁধ ভেঙ্গে সব অবশিষ্ট ফসল নষ্ট হবেনা। তবে এই মুহূর্তে আর অপেক্ষা না করে ধান কেটে তোলার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, রোববার পুরাতন সুরমা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বেড়েছিল। সোমবার সকালে আরও তিন সেন্টিমিটার বেড়ে ৫.৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টিপাতও অব্যাহত আছে। পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকার সব বাধ ঝুঁকিতে পড়েছে। 


একাত্তর/এসজে

সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর