সিরাজগঞ্জে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০২:০১ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫৬৫ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আব্দুর রশিদ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এআর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর