স্কুলছাত্র হত্যার ছয় বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৭:২৪ পিএম

নোয়খালীতে এক স্কুলছাত্রকে হত্যায় ছয় বছর পর পলাতক ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বেগমগগঞ্জ উপজেলার চাঁদ কাশিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম ইসমাইল হোসেন (২৩)। তিনি উপজেলার চাঁদ কাশিমপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামিম হোসেন জানান, ২০১৬ সালে বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে চাঁদকাশিপুর গ্রামে খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ইসমাইল হোসেন তার প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও স্কুল ছাত্র নিপুকে ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে ইসমাইল আত্মগোপন করে। 

আরও পড়ুন: শেরপু‌রে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যু

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আরও একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 


একাত্তর/এসি

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও...
চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
দেশের সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শারদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর