চার মণ ওজনের ভোল মাছ বিক্রি হলো এক লাখ ২০ হাজারে

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০২:৩৭ পিএম

সেন্টমার্টিনে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের একটি ভোল মাছ। শনিবার সকালে ডেইল পাড়ার জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

তিনি জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে হঠাৎই তার টানা জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটির দাম হাঁকিয়েছেন এক লাখ ৪০ হাজার টাকা। পরে বিক্রি হয় এক লাখ লাখ ২০ হাজার টাকায়।

রশিদ মাঝি বলেন, সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডা পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় কয়েক দফা চেষ্টা করে একটি মাছও ধরতে পারিনি। 

হতাশ হয়ে ফিরে যাওয়ার আগে শেষ বারের মতো জাল টানলে মাছটি ধরা পড়ে। সাগর থেকে মাছটি উঠাতে অনেকে আমাকে সহযোগিতা করেছেন।

এদিকে উপজেলা মৎস্য বিভাগ জানায়, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্ট মার্টিন জেটিঘাটে নেয়া হয়। এ সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমায়। মাছের ওজন ১৪০ কেজি। 


চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের পূর্ব সাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এসময় মাছ ধরার দুই ট্রলারসহ ১৫ জেলে তারা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি বোটসহ ছয় মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কক্সবাজারের টেকনাফর সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর