দৌলতদিয়া ঘাটে আজও যানবাহনের লম্বা সারি

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১০:০৯ এএম

ঈদকে সামনে রেখে দেশের নৌ রুটগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাটের অচলাবস্থা ও দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজও তৈরি হয়েছে যানবাহনের লম্বা সারি। এতে প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও শিশুযাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সারিতে পাঁচ শতাধিক পন্যবাহী ট্রাক আটকা পড়ে।

অন্যদিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে অন্তত তিন শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বেড়েছে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরির মধ্যে তিনটি ফেরি বিকল হয়েছিল। বিকল তিনটির মধ্যে থেকে একটি ফেরি মেরামত করা হয়েছে। আশা করা যাচ্ছে সকাল ৯ টার পরে সেটি বহরে যুক্ত হবে। এছাড়াও ঈদ উপলক্ষে আরো দুইটি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, ঈদের বাড়তি যানবাহন ও শিমুলিয়া মাঝিরকান্দি নৌরুটের বাড়তি যানবাহনের কারণে দৌলতদিয়ায় লম্বা সারি তৈরি হয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস ও পচনশীল পন্যবাহী ট্রাককে পারাপারে অগ্রাধীকার দেওয়া হচ্ছে। 


একাত্তর/আরবিএস 

পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে ভাঙন। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
ঈদ শেষে দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।
ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে ১২০০ পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। এদের মধ্যে আট শতাধিক পোশাকধারী পুলিশ ও...
ঈদযাত্রায় টানা বৃষ্টি সত্ত্বেও বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ায় দেশের বিভিন্ন মহাসড়ক ও ফেরিঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে। গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে অল্প দূরত্ব পার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর