সড়কে ও ঘাটে বেড়েছে যাত্রীবাহী যানবাহনের চাপ

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৩:১৭ পিএম

ঈদযাত্রায় টানা বৃষ্টি সত্ত্বেও বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ায় দেশের বিভিন্ন মহাসড়ক ও ফেরিঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে।

গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে অল্প দূরত্ব পার হতেও সময় লাগছে স্বাভাবিকের চাইতে অনেক বেশি।

অবশ্য অতীতের মত ঘণ্টার পর ঘণ্টা গাড়ি থেমে না থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন যাত্রীরা। এদিকে মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন দল।

সকাল থেকেই তাই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট মহাসড়কে বেড়েছে যানবাহন। এ কারণে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার, গাজীপুরাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে থেমে থেমে।

image


গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, এই এলাকায় যানজট মোকাবেলায় সড়কে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর ১২টি দল।

তবে রাস্তায় তেমন দুর্ভোগ না থাকলেও পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, টাঙ্গাইলসহ বিভিন্ন পয়েন্টে বাড়তি যানবাহনের কারণে কমেছে গাড়ির গতি। তবে তীব্র যানজট না থাকলেও বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

সবকিছু মিলিয়ে স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষ। স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকাসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট। ঈদযাত্রা স্বস্তির হওয়ায় খুশী এই পথ ব্যবহারকারীরা।

image


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহনের চেয়ে গরুবাহী ট্রাকের সংখ্যা বেশি। এই সড়কে হাইওয়ে পুলিশের সেবা পেতে চালু হয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ।

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ২১ জেলার মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে অপেক্ষা ছাড়াই সহজে ফেরি পারাপার হচ্ছে তাদের যানবাহন। তবে সকাল থেকে বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে একটু বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের।

তবে ফেরিঘাটে এখন পর্যন্ত বাড়েনি অতিরিক্ত যাত্রীচাপ। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯টি বড় ফেরি, ছয়টি ইউটিলিটি ফেরি ও তিনটি ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যানজট না থাকায় সব ধরনের ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।

image


এছাড়াও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১৫টি লঞ্চ চলাচল করছে। লঞ্চ ও ফেরি ছাড়াও আরিচা-কাজিরহাট নৌরুটে ৪৪টি স্পিডবোট চলাচল করছে।


একাত্তর/জো

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল...
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর