খেজুরতলার ৫০ পরিবারের কাছে এবার অন্যরকম ঈদ

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১০:০৫ পিএম

ঝড় জলোচ্ছ্বাসের শংকা, নদী ভাঙন বা তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে সমাজে তুচ্ছতাচ্ছিল্যের দিন শেষ হতে চলেছে বরগুনার অসহায় মানুষের। ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর ঘর পেয়ে তাদের স্বপ্ন এখন উন্নত জীবনের। 

আম্বিয়া বেগম। মঙ্গলবার সকালে ভূমিহীনদের জন্য আশ্রায়ণ প্রকল্পের তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী যাদের বাড়ি দিয়েছেন তাদের মধ্যে বরগুনার এই বৃদ্ধাও পেয়েছেন স্বপ্নের ঠিকানা।

বাসাবাড়িতে কাজ করে আম্বিয়া ছেলে মোস্তফাকে নিয়ে থাকতেন খাকদোন নদীর পাড়ে। বয়সটা ঠিকঠাক বলতে পারেন না। 

তবে, বুঝতে পারেন বাসাবাড়িতে কাজ করে শরীর আর ধকল সহ্য করতে পারে না। প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘর পেয়ে আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

বরগুনার সদর উপজেলার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ বাড়ির মালিক হয়েছে ৫০টি পরিবার। এবারের ঈদ এসব মানুষের কাছে আলাদা। 

তাই এসব মানুষ অন্যরকমভাবে বরণ করলেন বঙ্গবন্ধু কন্যাকে। আশ্রয়ণ প্রকল্পের ঘরের ছবি এবং পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে সম্মান জানান তারা।

খেজুরতলা প্রকল্পে মোট ৩২৯টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে তৃতীয় ধাপে নির্মিত ৫০টি ঘর মঙ্গলবার হস্তান্তর করা হয়। 

এখানে সব মিলিয়ে তৃতীয় লিঙ্গের ২২ জন, ১০ জন ভিক্ষুক, ১৯ জন প্রতিবন্ধী, ২৮ জন বিধবা ও ৪১ জন হিন্দু পরিবারের স্থায়ী ঠিকানা হলো। 



একাত্তর/এআর


বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর