স্কুলের বই কেজি দরে বিক্রি, প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৯:০৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নীলনগর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর পুরনো সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন স্কুলটির প্রধান শিক্ষক মো. শাহজাহান। পরে স্থানীয়রা পিকআপ ভ্যান ভর্তি গাড়ী দেখতে পেয়ে তাকে আটক করে উপজেলা শিক্ষা দপ্তরের কাছে সোপর্দ করে। 

এ ঘটনায় মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষক বরাবর কৈফিয়ত তলব করে নোটিশ দিয়েছেন। 

মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বলেন, সরকারি পক্রিয়া ছাড়া এই বই কেনা বেচা বেআইনি। বইগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে প্রধান শিক্ষক মোঃ শাহজাহানকে নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো পরিত্যাক্ত হিসেবে চাঁদপুরের সোহাগ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক। গত ২৫ এপ্রিল সোমবার দুপুরে ঢাকা মেট্রো ন ২১- ৪১১৪ পিকআপ গাড়ী যোগে যাত্রাবাড়ী নেওয়ার সময় জনতার হাতে আটক হয়। পরে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস খবর পেয়ে দশানী এলাকা থেকে ওই বইগুলো আটক করেন। 

এ ঘটনায় প্রধান শিক্ষক মো. শাহজাহানকে প্রশ্ন করা হলে তিনি সঠিক কোন উত্তর দিতে পারেননি।

বইগুলোর মধ্যে রয়েছে, মাধ্যমিক স্তরের বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা, গাহস্থ বিজ্ঞান, পৌরনীতিসহ বিভিন্ন বই। বইগুলো ঘেঁটে দেখা গেছে, এর মধ্যে ২০২০ শিক্ষা বষের্র নতুন বই ও ২০১৯ শিক্ষাবষের্র পুরাতন অনেক বই আছে। 

একাত্তর/ এনএ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাথায় করে দই ফেরি করে, সেই বিক্রির টাকায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সমাজ সেবা করে চলেছেন চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হক। দারিদ্রের কারণে প্রাইমারি স্কুলের গণ্ডি পার হতে পারেননি। তাই অন্যের মাঝে শিক্ষার আলো...
শেরপুরে ৩শ ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। সহকারি শিক্ষকরা কোনোভাবে চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষকের কাজ। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। সংকট কাটাতে সহকারি শিক্ষকদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর