বগুড়ায় ৯৯ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৭:৫৭ পিএম

বগুড়ার সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে ৯৯ লিটার চোলাই মদসহ শ্রী অন্তর হরিজন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া র‌্যাব-১২। 

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এক অভিযান পরিচালনা করে মদসহ অন্তরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্তর চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সোহবার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সাতমাথা এলাকায় বগুড়া কলেজের সামনে সকালের দিকে অভিযান পরিচালনা করে ৯৯ লিটার চোলাইমদ অন্তর হরিজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানান তিনি। 

অন্তর একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান সোহবার হোসেন। 


একাত্তর/জো   

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর