রায়গঞ্জে যাত্রীবাহী বাসে ১০ কেজি গাঁজাসহ একজন আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৯:০৪ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তির নাম কনক হোসেন (২১)। তিনি একজন মাদক কারবারি বলে বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব। গাইবান্ধা জেলার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা তিনি। 

প্রেস বিজ্ঞপ্তিতে দেয়া ঘটনার বিবরণ অনুযায়ী, ঈদ উপলক্ষ্যে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বুধবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা। এসময় ঢাকা থেকে রংপুরগামী আল রশিদ ট্রাভেলসের একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

আটক ব্যক্তির সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং নগদ ৬০০ টাকাও জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে। 


একাত্তর/জো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর