শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঢল

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:২০ এএম

ঈদ যাত্রায় মুন্সীগঞ্জের শিমুলিয়া  প্রান্তে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। 

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা গ্রামের বাড়িতে যাওযার উদ্দেশ্যে  শিমুলিয়া ভিড় জমায়। 

পরিস্থিতি মোকাবেলা করতে ঢাকা থোকে ঘাটের উদ্দেশ্যে ছোড়ে আসা লোকাল বাসের যাত্রীদের নামিয়ে দিচ্ছেন মাওয়া চৌরাস্তায়। ফলে ব্যাগ-ব্যাগেজ নিয়ে দুই আড়াই কিলোমিটার পায়ে হেঁটে চরম দূর্ভোগ নিয়ে ঘাটে আসতে হচ্ছে যাত্রীদের। 

সকাল থেকেই পার হবার অপেক্ষায় পার্কিং ইয়ার্ড জুড়ে অবস্থান করছে  পাঁচ শতাধিক ছোট আকারের গাড়ি। এ ছাড়া ফেরিতে চরে পদ্মা পাড়ি দিতে শত শত মোটর সাইকেল নিয়েও এসেছেন ঘরমুখো মানুষেরা। 

বৃহস্পতিবার বিকেলে  সরকারী ছুটির পর থেকেই ঘাটে মানুষের ঢল নামে। দিনে ১০ টি এবং রাতে সাতটি ফেরিতে বহর চালু রেখেছে কর্তৃপক্ষ। ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আমিনুর ইসলাম জানান, রাতে যাত্রী আর মোটর সাইকেলের চাপে ফেরিতে প্রাইভেট কার আর মাইক্রোবাস উঠাতে হিমশিম খেতে হয়েছে তাদের। এর পর শুক্রবার সকাল থেকে যাত্রী আর যানবাহনের চাপ বাড়ায় দূর্ভোগ পেরিয়েই ঘরে ফিরতে হচ্ছে যাত্রীদের। 

যাত্রীরা বলছেন কযেক ঘন্টা অপেক্ষা করেও ফেরি পার হবার সুযোগ মিলছেনা তাদের। প্রচন্ড গরমে তারা অতিষ্ট হয়ে পড়েছেন বলে ক্ষোভের সাথে জানান।


একাত্তর/এআর


মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর