অটোভ্যান চালকের হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৪:০৩ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে গামছা দিয়ে হাত-মুখ বাঁধা অবস্থায় এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ এপ্রিল) ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল-পঞ্চাশী সড়কের ভবানীপুর চৌরাস্তা হতে মরদেহটি উদ্ধার করে সরিষাবাড়ি থানা পুলিশ। 

জানা গেছে, মরদেহটি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিমপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে দুলাল মিয়ার (৩৫)।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, দুলাল দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে সবজির ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। 

পরদিন শুক্রবার পথচারীরা ডোয়াইল-পঞ্চাশী সড়কের ভবানীপুর চৌরাস্তায় গামছা দিয়ে হাত-মুখ বাধা অবস্থায় দুলালের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

ধারণা করা হচ্ছে, তার অটোভ্যানটি ছিনতাইয়ের জন্যই দুলাল মিয়াকে হত্যা করা হয়েছে।

সরিষাবাড়ি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।


একাত্তর/জো 

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর