পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে কমে আসছে ঘরমুখো মানুষের চাপ

আপডেট : ০১ মে ২০২২, ০৭:২৮ পিএম

ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। রোববার ভোর থেকে ফেরিঘাটগুলোতে মানুষের ঢল নামে। তবে অতিরিক্ত যানবাহনের চাপে সময়মতো ফেরি পার হতে না পারায় দুর্ভোগ বেড়েছে ।

রোববার ভোর থেকে পাটুরিয়া ঘাটে নামে মানুষের ঢল। এ নৌপথে ২১টি লঞ্চ চলাচল করলেও হাজারো লঞ্চ যাত্রীর চাপে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী পার করা হচ্ছে। এতে করে ঝুঁকি বেড়েছে। আর ঝুঁকি জেনেও ছাদে লঞ্চের ছাদে পড়ছেন যাত্রীরা।

অন্যদিকে ঘাটের দুই থেকে তিন কিলোমিটার এলাকায় আটকা পড়েছে দুই শতাধিক বাসসহ ব্যক্তিগত যানবাহন। পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সারি ছোট হচ্ছে বরে জানা গেছে।

ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, ঘরমুখী মানুষের চাপ গত কয়েক দিন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে খুব একটা টের পাওয়া যায়নি। তবে রোববার সকাল থেকে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। অতিরিক্ত যাত্রীর কারণে ফেরিতে যাত্রী পারাপার করছেন তারা।

এক সপ্তাহ ধরে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ পাটুরিয়া ঘাট হয়ে ঘরমুখী হয়েছে। এত দিন তেমন ভোগান্তি ছাড়াই এই ঘাটে যাত্রী পারাপার হচ্ছে। তবে সকাল থেকে দূরপাল্লার অতিরিক্ত যাত্রীবাহী বাস ও যাত্রীর চাপ বেড়ে যায়।

যানবাহনের দীর্ঘ জট আর প্রচণ্ড গরমে বেশি ভুগছে নারী ও শিশুরা। হাঁসফাঁস অবস্থা থেকে স্বস্তি পেতে বাস থেকে নেমে যাত্রীদের অনেককে গাছের নিচে ও দোকানে বিশ্রাম নিয়েছেন। এমনকি এসি বাসগুলোও এক পর্যায়ে এসি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

ঘাট কর্মকর্তা ও সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে থেকে যানবাহন ও যাত্রীর চাপ অনেকটাই বেড়ে যায়। তবে তিন থেকে চার ঘন্টা পর যাত্রী চাপ কমতে শুরু করেছে। এ খবর লেখা পর্যন্ত পাটুরিয়াতে পরিস্থিতি সহনীয় ছিলো।

এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে হাজারো মটর সাইকেলের সারি দেখা গেছে রোববারও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পার হতে না পেরে ক্ষোভ জানান মোটর সাইকেল আরোহীরা। সেই সঙ্গে যাত্রীবাহী বাসের সংখ্যাও বেড়েছে। তৈরি হয়েছে লম্বা লাইন।

সকাল থেকেই শিমুলিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে। নদী পার হবার জন্য অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কাটা সার্ভিসে আসা যাত্রীরা।

ঝড়ের আশঙ্কায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয়ার পর ফেরিঘাটে আরও বেশি চাপ বেড়ে যায়। তবে ঘাট কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত চাপ থাকলেও কোন সমস্যা নেই পারাপারে।


একাত্তর/এসএ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর