ঈদের একদিন বাকি থাকতেই ফাঁকা বেশিরভাগ মহাসড়ক

আপডেট : ০১ মে ২০২২, ০৭:৪৭ পিএম

দেশের ইদযাত্রার ইতিহাসে এক বিরল দৃশ্যপট দেখছে মানুষ। ঈদের একদিনআগেই ফাঁকা হয়ে গেছে দেশের প্রায় সব প্রধান মহাসড়কগুলো। কোথাও কোন যানবাহনের চাপ নেই।

দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয়নি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ ওঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা লাখো ঘরমুখো মানুষকে।  

শুধু গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রায় যানজটের কারণে কিছুক্ষণযাত্রীদের আটকে থাকতে হয়েচে। এদিকে মহাসড়ক স্বাভাবিক রাখতে বরাবরের মতই কাজ করছে পুলিশ।

রোববার সকাল থেকেই গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় যানবাহনেরচাপ ছিলো সবচেয়ে বেশি। প্রায় তিনটি অঞ্চলের যাত্রীরা এই রুটে চলাচল করে থাকে।

একটা পর্যায়ে পরিবহনের চাপে চান্দনা চৌরাস্তায় কমপক্ষে কিলোমিটার এলাকায়দীর্ঘ সারি দেখা যায়। একই অবস্থা ছিল চন্দ্রার ত্রিমোড় এলাকায়।

বাস না পেয়ে অনেকে ট্রাক-পিকআপ কিংবা অটো রিকশায় করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ,নেত্রকোনাসহ দূর পথ পাড়ি দেন। তবে বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে ফাঁকা রয়েছে টাঙ্গাইল মহাসড়ক। স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন উত্তরবঙ্গেরহাজারো মানুষ। দুরন্ত গতিতেই ছুটে চলছে যাত্রীবাহী বাসগুলো।

এরপরও যানবাহনের চাপ বেড়ে গেছে তা নিয়ন্ত্রণে টাঙ্গাইলের এলেঙ্গার‍দুই লেন সড়কে অস্থায়ী ডিভাইডার বসানো হয়েছে। দিনরাত কাজ করছেন আট শতাধিক পুলিশ সদস্য।

চাপ থাকলেও ময়মনসিংহের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট দেখা যায়নি। কেবলব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় যানবাহনের চাপে থেমে থাকতে হয় যাত্রীদের। তাও সেটি সহনীয়পর্যায়ের।

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০০ কিলোমিটার অংশেও যানজট ছিলোনা। সময় মত গন্তব্যে যেতে পারায় স্বস্তি জানিয়েছে যাত্রী ও চালক।

ঈদ যাত্রায় মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ, জেলাপুলিশ সহ সড়ক জনপদের কর্মীরা।



একাত্তর/এসএ

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয়কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর