দুর্বৃত্তের ছোঁড়া এসিডে শিশুসহ পরিবারের তিনজন দগ্ধ

আপডেট : ০৭ মে ২০২২, ১০:১৬ এএম

বগুড়ায় জানালা দিয়ে দুর্বৃত্তের ছোঁড়া এসিডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন এক শিশুসহ একই পরিবারের তিনজন।

বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত তিনটার দিকে তেলিহাতির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিশু সূর্য চন্দ্র কর্মকার (৩ মাস), তার মা বীনা রানী (২২) ও দাদী দীপালী রানী (৩৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় বাইরে থেকে তরল কেমিক্যাল এসিড জাতীয় পদার্থ ছুঁড়ে মেরে পালিয়ে যায়।

এতে একই পরিবারের তিনজনের শরীর ঝলসে দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৬ মে) সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে দগ্ধ শিশুর বাবা সাগর চন্দ্র কর্মকার জানান, তার একমাত্র ছেলের সূর্যের শরীরে প্রায় ১০ শতাংশ ঝলসে গেছে। অপর দুজনের মুখমণ্ডল ও হাতসহ শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

তিনি আরও জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। তবে তাদের কারো সঙ্গে কোন শত্রুতা নেই।

সাগর চন্দ্র একজন লোহা মেরামতকারী মিস্ত্রি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এ এস আই আব্দুল্লাহ খান জানান, বর্তমানে শিশুসহ তিনজন চিকিৎসাধীন রয়েছেন।


একাত্তর/এসজে

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর