হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলপথ থেকে অজ্ঞাত কিশোরীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ মে) সকালে শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলওয়ে গেইটের পশ্চিম দিকে ঢাকা-সিলেট রেলপথে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: দৌলতদিয়ায় দীর্ঘ যানজট, ফেরির অপেক্ষায় সহস্রাধিক যান
রাতের কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
একাত্তর/এসজে
