শিমুলিয়া লঞ্চঘাটে একদিনে লক্ষাধিক যাত্রী পারাপার

আপডেট : ০৭ মে ২০২২, ০৩:০৬ পিএম

পদ্মা পাড়ি দিয়ে কর্মমুখী মানুষদের ঢাকার উদ্দেশ্য ফেরার যেমন ঢল ছিলো, তেমনি ঈদের চতুর্থ দিনেও ঘরমুখো মানুষদের ঢাকা ছাড়ার সংখ্যাটাও একেবারে কম ছিলোনা।

বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া বন্দর দপ্তরের তথ্য মতে, শুক্রবার (৬ মে) সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে ৮৫টি লঞ্চে চড়ে ২৯২টি ট্রিপে যাত্রী এসেছে ৭৫ হাজার। যারা জীবন জীবিকার তাগিদে ঢাকা ও আশপাশের অঞ্চলে বসবাস করে।

আর ঢাকা ছেড়ে শিমুলিয়া ঘাট হয়ে বাংলাবাজার ঘাটে ৮৫টি লঞ্চে চড়ে ১৯২টি ট্রিপে গিয়েছে ৪০ হাজার যাত্রী। 

শিমুলিয়া লঞ্চঘাটের ট্রাফিক ইনস্পেক্টর মো. সোলায়মান জানান, শুক্রবারের মতোই শনিবারও সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। তবে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা তুলনামূলক কমে গেছে।


একাত্তর/জো 

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর