করমজলে বাটাগুরবাস্কা কচ্ছপের ৩৩ ছানা

আপডেট : ০৭ মে ২০২২, ০১:০৪ পিএম

সুন্দরবনের করমজলে একটি বাটাগুরবাস্কা কচ্ছপের দেয়া ৩৪টি ডিমের মধ্যে ৩৩টি থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। স্যান্ডবীচ (বালুর চর) থেকে বাচ্চাগুলো তুলে রাখা হয়েছে সংরক্ষণ প্যানে (ছোট পুকুর আকৃতি)।

শনিবার (৭ মে) সকালে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবীচে একটি বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপ গত ৬ মার্চ ৩৪টি ডিম দেয়। এরপর ৭ মে ভোর থেকে ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করে। 

image


ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একে একে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়। তবে একটি ডিম নষ্ট হয়ে গেছে। 

সকাল ৯টার পর স্যান্ডবীচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালনপালনের পর ছেড়ে দেয়া হবে কেন্দ্রের বড় পুকুরে।

আরও পড়ুন: পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

উল্লেখ্য, ২০১৪ সালে সুন্দরবনের করমজলে বিলুপ্ত প্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের সংরক্ষণ ও বংশ বিস্তারে এ প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়। এদেশের বনবিভাগ ও আমেরিকা এবং অস্ট্রিয়ার দুইটি সংস্থা যৌথভাবে এ কেন্দ্রটি গড়ে তোলে। 

২০১৪ সালে আটটি কচ্ছপ দিয়ে এর প্রজনন কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সাল থেকে কেন্দ্রটিতে ডিম দিতে শুরু কচ্ছপগুলো। সেই থেকে এই পর্যন্ত দেয়া ৩২৭টি ডিমে ২৭৫টি বাচ্চা ফোটে। বর্তমানে কেন্দ্রটিতে ছোটবড় মিলিয়ে ৩৮৭টি কচ্ছপ রয়েছে। 


একাত্তর/এসজে

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর