পকেটমারকে ধরার পর ছেড়েও দিলো রেল পুলিশ সদস্য

আপডেট : ০৯ মে ২০২২, ০১:৩৬ পিএম

বগুড়ার সান্তাহার রেলস্টেশনে আটক করা এক পকেটমারকে আড়ালে নিয়ে ছেড়ে দেয়ার ঘটনায় রেল পুলিশ সদস্য মোসলিম উদ্দীনকে ক্লোজ করা হয়েছে। 

শনিবার (৮ মে) ওই পুলিশ সদস্যকে ক্লোজ করে পাকশী পুলিশ লাইনে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে জিআরপি থানার ওসি সাকিউল আজম।

উল্লেখ্য, নওগাঁর সদর উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান রুকু সরদার শুক্রবার (৬ মে) রাতে তার বোনের মেয়েকে ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়ার জন্য সান্তাহার জংশন ষ্টেশনে আসেন। 

ট্রেন ষ্টেশনে আত্মীয়কে ট্রেনে তুলে দেয়ার সময় এক পকেটমার তার পায়জামার পকেট থেকে টাকা ও ভাগ্নির হাত ব্যাগ থেকে অলংকার তুলে নেয়ার চেষ্টা করে। 

এসময় পকেটমারকে হাতেনাতে ধরে মোসলেম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যর কাছে সোপর্দ করেন তারা। 

আরও পড়ুন: নীলফামারীতে তীব্র জ্বালানি সংকট, নেই পেট্রোল সরবরাহ 

তবে ট্রেন চলে যাওয়ার পর রোকনুজ্জামান রুকু সরদার জানতে পরেন আটক করা পকেটমারকে পুলিশ সদস্য মোসলেম উদ্দীন ছেড়ে দিয়েছেন। বিষয়টি তিনি জিআরপি থানার ওসিকে জানালে শনিবার ওই পুলিশ সদস্যকে ক্লোজ করে পাকশী পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। 

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম জানান, পকেটমারকে আটক করে থানায় না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ সদস্য মোসলিম উদ্দীনকে ক্লোজ করে পাকশী পুলিশ সদর দপ্তরে নেয়া হয়েছে।


একাত্তর/এসজে

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর