প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ক্বারী আটক

আপডেট : ১২ মে ২০২২, ০৬:৪৪ পিএম

শেরপুরের নালিতাবাড়িতে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১৪)‌ ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াদুদ (৫৫) না‌মে এক ক্বারী‌কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) দুপু‌রে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে প্রতি‌বে‌শি নানা-নাতী হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী ওই শিশুর প্রতিবেশি এবং সম্পর্কে নানা আব্দুল ওয়াদুদ। বৃহস্পতিবার না‌তির বাড়ি খালি পেয়ে তার ঘরে ঢুকে আব্দুল ওয়াদুদ তাকে ধর্ষণ ক‌রেন। 

বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পু‌লিশ‌কে খবর দি‌লে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে আব্দুল ওয়াদুদকে আটক ক‌রে। 

আর ভুক্তভোগী ওই শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বি‌কে‌লে ভুক্তভোগীর বাবা বাদী হ‌য়ে না‌লিতাবাড়ী থানায় আব্দুল ওয়াদুদ‌কে একমাত্র আসামি ক‌রে ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন।

আরও পড়ুন: জব্দ করা তেল বোতলে লেখা দামে কিনতে ক্রেতাদের ভিড়

না‌লিতাবাড়ি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ ঘটনায় এক‌টি ধর্ষণ মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। ভুক্তভোগীকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসজে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর