ফেনীতে ১০০ কেজি গাঁজাসহ দুইজন আটক

আপডেট : ১২ মে ২০২২, ০৭:১৭ পিএম

ফেনীর মাহিপাল থেকে ১০০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৭। 

বৃহস্পতিবার (১২ মে) রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার ডলুয়াবাড়ী এলাকার মিন্টু প্রকাশ ভুট্টু (৩৫) এবং পটুয়াখালী জেলার মহিপুর থানার তারিকাটা এলাকার মাসুদ হাওলাদার (৩১)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চেকপোষ্ট বসান তারা। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাঁচটি পাটের বস্তায় মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয় বলে জানান তিনি। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। 

আটক ব্যক্তিরা গাঁজাগুলো কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 

আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।


একাত্তর/জো 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর রাজারহাট এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত হ‌য়ে‌ছে।
মেহেরপুরের গাংনীর সহড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দেড়শ’ গ্রাম গাঁজা ও ৩৩টি গাঁজা গাছসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে চারটার দিকে গাংনীর হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টিম এ অভিযান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর