গাংনীতে গাঁজা ও গাঁজাগাছসহ তরুণ আটক

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৭:৫৭ পিএম

মেহেরপুরের গাংনীর সহড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দেড়শ’ গ্রাম গাঁজা ও ৩৩টি গাঁজা গাছসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে চারটার দিকে গাংনীর হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টিম এ অভিযান চালায়। 

আটক তরুণ নাইম (২৫) ওই গ্রামের শের আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। 

হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুবিন জানান, নাইম একজন চিহ্নিত মাদক কারবারি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। নাইমের বাড়িতে বিক্রির জন্য গাঁজা আছে- এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

তিনি আরও জানান, এসময় তার হেফাজতে থাকা দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙ্গিনা থেকে ৩৩টি গাঁজা গাছ উদ্ধার ও ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গাঁজাসহ আটক হয় নাইমের বড়ভাই হুমায়ুন। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

 

একাত্তর/জো
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর