‘ফকিরের গুদামে’ মিললো ৩১ হাজার লিটার সয়াবিন তেল

আপডেট : ১২ মে ২০২২, ০৯:১৮ পিএম

বগুড়ার শেরপুর উপজেলায় ফকির ওয়েল মিলের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত রাখা ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। যা সরকারি দামে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে তেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুর উপজেলার হাটখোলা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাবরিনা শারমিন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন ফকির। ৫৫ বছর বয়সী আনোয়ার হাটখোলা রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বেলাল ফকির।

আরও পড়ুন: শেরপু‌রে মজুদ অভিযানে ১৫ হাজার লিটার তেল উদ্ধার

এসি ল্যান্ড সাবরিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সয়াবিন তেল উদ্ধার করেন। তেল মজুত করার দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে ক্ষমা প্রার্থনা করেন ব্যবসায়ী আনোয়ার। তাকে সরকার নির্ধারিত দামে দ্রুত তেল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।


একাত্তর/আরএ

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর