বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত এক চালক

আপডেট : ১৩ মে ২০২২, ০৩:০৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ড্রাইভার শরিফ রহমান সাগরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শরিফ রহমান সাগর নিলফামারী জেলার সৈয়দপুরের নতুন বাবু পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপভ্যানে শরিফ রহমান সাগর আম নিয়ে নিলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় অপর দিক হিলি থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক শরিফ মারা যান। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার  ওসি পলাশ চন্দ্র দেব।


একাত্তর/এআর

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর