রাজৈরে বাসচাপায় শিশুর মৃত্যু, আহত দুই

আপডেট : ১৩ মে ২০২২, ০৪:৩৬ পিএম

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত ভ্যান চাপা দিলে ভ্যানযাত্রী এক শিশুর মৃত্যু হয়, গুরুতর আহত হয় আরও দুইজন।

শুক্রবার (১৩ মে) দুপুরে রাজৈরে টেকেরহাট তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, দুর্ঘটনায় নিহত শিশু হাফছা রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকির এর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকাগামী একটি বাস ব্যাটারিচালিত একটি ভ্যানকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন চালক এস্কেন্দার আলী শেখ ও হালেম ফকির। 

ভ্যানচালক এস্কেন্দার আলী শেখকে গুরুতর আহত অবস্থায় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত হালেম ফকিরকে ঘটনাস্থল থেকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মস্তাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, আমরা ঘাতক বাসটিকে আটক করেছি। শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার ৮৪ নম্বর নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে।
মাদারীপুর কুম্ভমেলায় সাদা পোশাকে থাকা দুই পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষে খোয়া যাওয়ার শটগানের ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। ইতিমধ্যে...
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের (পাখি ভ্যান) চালকসহ দুইজন নিহত হয়েছেন। 
মাদারীপুরের রাজৈরে সাধারণ মানুষকে চেক করার কথা বলে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।  শনিবার রাতে উপজেলার টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর