রাজৈরে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়কালে ভুয়া পুলিশ আটক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

মাদারীপুরের রাজৈরে সাধারণ মানুষকে চেক করার কথা বলে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।  শনিবার রাতে উপজেলার টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ভুয়া পুলিশ শাহিন শেখ (৩২) রাজৈর উপজেলার বৌলগ্রামের শাহ আলম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় পুলিশ পরিচয় দিয়ে ভ্যানচালকসহ একাধিক লোকজনকে চেক করছিলেন এবং তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন শাহিন । এসময় বিষয়টি সাধারণ মানুষের সন্দেহে হলে তাকে আটক করে থানায় খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ভুয়া পুলিশ পরিচয় দানকারী শাহিন শেখকে আটক করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটককৃত শাহিনের কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড ও একটি মোবাইল জব্দ করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ডাকাতির মামলাসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর