চকরিয়ায় কুখ্যাত জলদস্যু জিকু অস্ত্রসহ আটক

আপডেট : ১৩ মে ২০২২, ০৭:১৫ পিএম

কক্সবাজার জেলার চকরিয়ায় অভিযান চালিয়ে জলদস্যু জিকু বাহিনীর প্রধান, কুখ্যাত জলদস্যু, জিয়াবুল হক জিকুকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‍্যাব-৭।  

শুক্রবার (১৩ মে) র‍্যাব-৭'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) রাত আটটার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ছৈনাম্মারঘোনা এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজসহ জিকুকে আটক করে।  

আটককৃত জিকু (৫০) ছৈনাম্মারঘোনা এলাকার মৃত আনছার উল করিমের ছেলে বলে জানা যায়।

র‍্যাব জানায়, জিয়াবুল হক জিকু ছিলেন বঙ্গোপসাগরের দুঃসাহসী জলদস্যু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। সে একটি জলদস্যু গ্যাং পরিচালনা করে যার গ্যাং লিডার জিকু নিজেই। সম্প্রতি জিকু বিভিন্ন জলদস্যু গ্রুপের সাথে যোগাযোগ শুরু করে এবং তার জলদস্যু দলকে সংগঠিত করে আগের ব্যবসা শুরু করে। 

আটক জিকুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


একাত্তর/জো 

কক্সবাজারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক ও আট মাস বয়সী এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর