নোয়াখালীতে ২৩৫০ লিটার তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৩ মে ২০২২, ০৮:৪৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে বেশি মূল্যে বিক্রির আশায় মজুদ করা দুই হাজার ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে।

এ ঘটনায় এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। পরে জব্দকৃত তেলগুলো সাধারণ ক্রেতাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়।  

শুক্রবার (১৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানকালে চৌমুহনীর কালীতলা রোড এবং ডিবি রোড এলাকার দু’টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। ওই বিক্রেতারা বেশি দামের বিক্রির আশায় মজুদ করে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পরে বাজারের সাধারণ ক্রেতাদের কাছে প্রতি লিটার ১৬০ টাকা এবং পাঁচ লিটার বোতল ৭৬০ টাকা দরে তেলগুলো বিক্রি করা হয়। 

এই অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোজ্যতেলের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি বলেন, বাজারে তেলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।


একাত্তর/জো 

নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার কয়েক ঘণ্টার মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি যানবাহন। ক্ষতিগ্রস্তদের দাবি, মাদক...
নোয়াখালীতে একটি খাল থেকে বস্তাবন্দী এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে হাত-পাসহ পুরো শরীরে প্লাস্টিক ও বিছানারা চাদরে মোড়ানো ছিলো।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাছিহাটা এলাকায় অভিযান চালিয়ে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর