কলাপাড়ায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ছয়

আপডেট : ১৪ মে ২০২২, ০৭:৪৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে মৃধা বংশের আব্দুল হক মৃধাকে প্রকাশ্যে জুতা পেটা করায় মৃধা ও প্যাদা বংশের মধ্যে সশস্ত্র সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মে) রাতে এ ঘটনায় গুরুতর আহত সবুজ প্যাদা, হক মৃধা, সুমন প্যাদা, খোকন মৃধা ও জুয়েল মৃধাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ এ ঘটনায় দুই গ্রুপের ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো প্যাদা গ্রুপের রাজিব প্যাদা, ফরহাদ প্যাদা, রফিক প্যাদা, সুমন গাজী, কিরণ প্যাদা ও শাহজাহান। 

এ ঘটনায় কলাপাড়া থানায় আব্দুল হক ১০ জনকে এবং রফিক প্যাদার স্ত্রী আফরোজা বেগম ১৩ জনকে আসামী করে পাল্টাপাল্টি দুইটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওমর প্যাদা (৭৫) উত্তেজিত হয়ে আব্দুল হককে জুতাপেটা করে। এ নিয়ে রাত আটটার দিকে প্যাদা ও মৃধা বংশের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কলাপাড়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, হামলার খবর পেয়েই কলাপাড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে। 

শনিবার (১৪ মে) দুপুরে গ্রেপ্তারকৃত ছয়জনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর