এক জীবিত তক্ষকসহ দুই কারবারি আটক

আপডেট : ১৪ মে ২০২২, ১০:৪৯ পিএম

শেরপু‌রের ঝিনাইগাতীতে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের একটি জীবিত তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক ক‌রে‌ছে র‌্যাব-১৪।

শ‌নিবার (১৪ মে) বি‌কে‌লে উপ‌জেলার ঘাগড়া তেঁতুলতলা বাজার এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়। আটক ব্যক্তিরা হ‌লেন- ঢাকার মগবাজারের নয়া‌টোলা এলাকার মো. সিরাজুল করিম (৩৮) ও শেরপুর সদ‌রের মির্জাপুর কা‌ন্দিপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম (৩৫)।

image


র‌্যাবের প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি দল ঘাগড়া তেঁতুলতলা বাজারস্থ সূচনা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের সামনে অভিযান চালায়। এসময় জীবিত এক‌টি তক্ষকসহ তা‌দের‌কে হা‌তেনা‌তে আটক করা হয়। 

আরও পড়ুন: ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক ব্যক্তিদের তথ‌্যম‌তে উদ্ধার করা তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্নস্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো এই চক্রটি। তা‌দের বিরু‌দ্ধে র‌্যাব বাদী হ‌য়ে ঝিনাইগাতী থানায় এক‌টি মামলা দায়ের ক‌রে‌ছে।


একাত্তর/এসজে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর