বড় বোনকে আটকে রেখে ছোট বোনকে ধর্ষণ, গ্রেপ্তার এক

আপডেট : ১৭ মে ২০২২, ০৫:৪২ পিএম

শেরপুর সদ‌রে বড় বোনকে আটকে রেখে ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৬ মে) শেরপুর পৌর এলাকার চকপাঠক মহল্লায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পু‌লিশ হাফিজুর রহমান ওরফে মন্টু (৩৫) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার ক‌রেছে। অপর অভিযুক্ত বখা‌টে আলম মিয়া (২৭) পলাতক রয়েছেন। 

পু‌লিশ জানায়, দুইদিন আগে গাজীপুর থে‌কে ছোট বোন শেরপুর সদরে বড় বোনের বাসায় বেড়া‌তে যান। 

সোমবার বিকেলে দুই বোন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে চর্মরোগের চিকিৎসার জন্য জনৈক হাবিবুল্লাহ সাধু নামে এক কবিরাজের বাড়ি যাচ্ছিলেন।

পথিমধ্যে কবিরাজের বাড়ির কাছাকাছি একটি লেবু বাগানের ভেতর দিয়ে যাবার সময় হাফিজুর রহমান মন্টু ও আলম মিয়া তাদের গতিরোধ করে বড় বোন‌কে কৌশ‌লে আট‌কে রে‌খে ছোট বোন‌কে ধর্ষণ ক‌রে পালি‌য়ে যায়। প‌রে বড় বোনের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার ক‌রে।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই রোহিঙ্গার মৃত্যু

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে রাতেই সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রা‌তে নয়াপাড়া গ্রাম থেকে হাফিজুর রহমান মন্টুকে গ্রেপ্তার করে। 

এদিকে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরেক আসামিকে ধর‌তে অভিযান অব‌্যাহত আছে ব‌লে জানিয়েছে পু‌লিশ।


একাত্তর/এসজে

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর