বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট : ১৭ মে ২০২২, ০৫:৩০ পিএম

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ট্রাকচালক লিটন (৫০) যশোর জেলার কতোয়ালী উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মিনিট্রাকের সাথে নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্যাকেটজাত পণ্যবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হন। 

বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ট্রাক দুইটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।


একাত্তর/জো 

নাটোরে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী নাটোর-২ আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন...
নাটোরের বড়াইগ্রাম জেলার সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ধর্ষণের পর পড়নের কাপড় দিয়ে শিশুটির শ্বাসরোধে হত্যা...
নাটোর থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির পোড়া মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রাজশাহীগামী বাসে ডাকাতি ও দুই নারী শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর