ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

আপডেট : ১৮ মে ২০২২, ০১:১৬ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক ও অপর এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বুধবার ভোররাত ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাসচালক মনিরুজ্জামানের (৩৬) বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা পশুরহাটপাড়ায় এবং নিহত যাত্রী আল মাহবুব (৪২) গহরপুর এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। 

ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক মনিরুজ্জামান নিহত হন। সে সময় মাইক্রোবাসের থাকা চার যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবের মৃত্যু হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে শহরের নিম্নাঞ্চলেও ঢুকে পড়েছে বন্যার পানি

দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক। এ ঘটনায় মামলা হবে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর