জিডি করায় শাশুড়ির মাথা ফাটালেন পুত্রবধূ

আপডেট : ১৮ মে ২০২২, ০৫:৩৪ পিএম

থানায় জিডি করায় লাঠি দিয়ে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৭ মে) বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই শাহানাপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাশুড়ির নাম মোর্শেদা বেওয়া (৬৫)। তার পুত্রবধূর নাম তাহমিনা। 

আহত মোর্শেদা বেওয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, কড়ই শাহানাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের পুত্র মোসলেম উদ্দীন কাজের সূত্রে দীর্ঘ ৬-৭ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। 

মোসলেম উদ্দীনের মা মোর্শেদা বেওয়া ও স্ত্রী তাহমিনার মাঝে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকতো।

ভুক্তভোগী মোর্শেদা বেওয়ার অভিযোগ, পুত্রবধূ তাকে প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে রোববার (১৫ মে) তিনি পুত্রবধূসহ তিনজনের নামে থানায় সাধারণ ডায়রি করেন। 

আরও পড়ুন: কক্সবাজারে বেড়াতে যাওয়া তরুণীর মৃত্যু, দুই বন্ধু আটক

পুত্রবধূ তাহমিনা জিডির খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে লাঠি দিয়ে শাশুড়ির মাথা ফাটিয়ে দেন। মোর্শেদার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

সাধারণ ডায়রি করার ব্যাপারটি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান, মারপিটের ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসজে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর