চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় দুইজনের মৃত্যু

আপডেট : ১৯ মে ২০২২, ০৪:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর আনসার ক্লাবের সামনে ও একই দিন দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা দুটো ঘটে।

নিহত শিশু হাসান আলী (২) গোহালবাড়ি ইউনিয়নের বীরেশ্বরপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং নিহত বৃদ্ধা মাবিয়া বেগম (৭০) উপজেলার রাধানগর ইউনিয়নের নগর পাড়া এলাকার আব্দুর রাকিবের স্ত্রী।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শিশু হাসান আলী রাস্তা পারাপারে সময় একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, সকালে রাস্তা পারাপারে সময় ধান বোঝাই ট্রাক্টর বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

আরও পড়ুন: বাসচালকের মুক্তির দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

পৃথক এ দুই ঘটনায় পুলিশ লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করে।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর