দুর্নীতি মামলায় সাবেক সংসদ সদস্যের কারাদণ্ড

আপডেট : ১৯ মে ২০২২, ০৫:৪৯ পিএম

দুর্নীতির মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৩ লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। 

বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে সাড়ে ৪টার দিকে এই রায় দেন বলে দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ জানান । 

এর আগে গত বুধবার (১১ মে) একই আদালত জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বগুড়া দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২২ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এই বিষয়টি অনুসন্ধানে পেয়ে দুদক তার বিরুদ্ধে ২০১৪ সালে মামলা করে। এই মামলার বিচারকাজ শুরু হয় ২০১৭ সালে।

এই মামলার গত বুধবার (১১ মে) যুক্তিতর্ক শুনানি ছিল। ওইদিন নূর আফরোজ বেগম জ্যোতির আইনজীবী সময় প্রার্থনা করেন। 

কিন্তু আদালত এ আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সাথে এই মামলার রায় ঘোষণার দিন ঘোষণা করা হয়।

রায়ে বিচারক দুর্নীতি দমন আইনের ২৬ এর (২) ধারায় আসামিকে দুই বছর জেল ও ৫০ হাজার টাকার জরিমানা করেন। একইসাথে ২৭ এর (১) ধারায় তাকে পাঁচ বছর কারাদণ্ডের সাথে ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।  

আরও পড়ুন: অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ২০ বছরের কারাদণ্ড

এসময় সাবেক সংসদ সদস্য হিসেবে জ্যোতি জেলখানায় বিশেষ কোনো সুবিধার আওতায় আসবে কিনা তা জানতে চান তার আইনজীবীরা। 

জবাবে আদালত বলেন, জেল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নিবে। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

উল্লেখ্য, নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা মহিলা দলের উপদেষ্টা। তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন-১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। 


একাত্তর/এসজে

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর