কুসিক নির্বাচনে ছয় মেয়রসহ ১৫৪ প্রার্থীর ম‌নোনয়ন বৈধ

আপডেট : ১৯ মে ২০২২, ০৬:২৫ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ছয় মেয়র প্রার্থীসহ মোট ১৫৪ জনকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

তাদের মধ্যে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১১ জন ও ৩৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর রয়েছেন।

এর আগে গত ১৭ মে ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। ওইদিন ছয় মেয়র প্রার্থীসহ মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাকিদের মধ্যে ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে চলে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম।

মেয়র পদে মনোনয়নপত্র বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম, নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।

সকালে তথ্যগত কারণে মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। পরে সেটি পূরণ করা হলে বিকেল ৩টায় তার মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, আগামী ২০, ২১ ও ২২ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আপিল গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

২৩ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ মে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। ১৫ জুন ভোট অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬০০ ও নারী ১ লাখ ১৬ হাজার ১৯১ জন।


একাত্তর/আরএ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার। কুসিক মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের প্রকাশিত বেসরকারি ফলাফলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোতে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার এগিয়ে আছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনে নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। নগরীর সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা, অসংখ্য খোলা ডাস্টবিন। ময়লা ফেলা হচ্ছে দিনভর। বেশিরভাগই গৃহস্থালির আবর্জনা। খোলা জায়গায় ডাম্পিং স্টেশন...
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী বিএনপির সাবেক নেতা শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর