সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০২২, ০৯:৫০ পিএম

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) রাত আটটার দিকে শার্শার গোগো ইউনিয়নে সীমান্তের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি মরদেহ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান। পরে চেয়ারম্যান পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

শার্শা থানার উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি মরদেহ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার  করে। 

গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান, ৪৪ নাম্বার পিলার এর মাঝ বরাবর মরদেহটি নদীর মাঝখানে ভাসতে দেখা যায়। পরে বিজিবি ও পুলিশ মরদেহটি উদ্ধার করে।  


একাত্তর/জো 

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
টেকনাফ-মিয়ানমার সীমান্তে দীর্ঘস্থায়ী উত্তেজনা কিছুটা কমলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তঘেষা হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার বাসিন্দারা আতঙ্কের রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
ভারতে বসবাসকারী মেয়েকে মায়ের মরদেহ দেখার সুযোগ করে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শূন্যরেখায় এসে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্তের মধ্য দিয়ে তৃতীয় দফায় আবারো ১৯ জনকে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর