ফেনীতে ৪০ কেজি গাঁজাসহ একজন আটক

আপডেট : ২০ মে ২০২২, ০৪:১১ পিএম

ফেনীর ফতেহপুর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ এক পিকআপ ভ্যান চালককে আটক করেছে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ চালক মো. জিহাদকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক জাবের আল ইমরান জানান, মাদক নিয়ে চট্রগ্রাম থেকে কুমিল্লার দিকে একটি পিকআপ ভ্যান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফতেহপুর এলাকা থেকে পিকআপসহ চালক জিহাদকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পিকআপটির ড্রাইভিং সিটের নীচে একটি লাগেজে এবং একটি ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিন মোড়ানো মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লক্ষ ৪০ হাজার টাকা।

আটক জিহাদ কুমিল্লার দাউদকান্দি থানার কানোরা এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক।


একাত্তর/জো

ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর