পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এসআই নিহত, আহত সাত

আপডেট : ২১ মে ২০২২, ১২:৩৫ পিএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য ও তিন আসামি। 

শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে মহাসহস্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য হলেন- রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) সমীরণ চন্দ্র দাশ। তার বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাজনগর থানার এসআই সমীরণ, এসআই শওকত মাসুদ ভূঁইয়া, এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেন উত্তরভাগ এলাকায় দায়িত্ব পালন শেষে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় ফিরছিলেন। 

পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানটির চাকা ফেটে  নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পরে।

এসময় স্থানীয়রা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান। পরে দায়িত্বরত চিকিৎসক এসআই সমীরণ চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন।

আহত এস আই শওকত মাসুদ ভূঁইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ীতে থাকা আসামীদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি। 


একাত্তর/এসজে

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর