মেঘনায় ঝড়ে বাল্কহেড ডুবি, জীবিত উদ্ধার ছয়

আপডেট : ২১ মে ২০২২, ০৩:০২ পিএম

ভোলায় হঠাৎ ঝড়ে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এসময় ঝড়ের কবলে তিনটি দোকানঘর দুমড়েমুচড়ে যায়। 

শনিবার (২১ মে) সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীরা জানান, ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৭ টার দিকে ঝড় শুরু হলে প্রচণ্ড বাতাসে হঠাৎ মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। 

এসময় ঝড়ের কবলে পড়ে ভোলার মেঘনা নদীর তুলাতুলি ঘাটের কাছে থাকা এম ভি তামিম শামিম নামে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। 

এসময় বাল্কহেড থাকা ছয়জনকে উদ্ধার করা হয়। এছাড়াও এম ভি হৃদয় নামের অপর একটি খালি বাল্কহেড ঝড়ের তাণ্ডবে নদীর তীব্র ঢেউয়ের তোড়ে মাছঘাটের তিনটি দোকানে ধাক্কা দেয়। 

এতে তুলাতুলি মাছঘাটে একটি চায়ের দোকান ও দুটি মাছের আড়ত দুমড়েমুচড়ে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলার ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল বাদশা জানান, তুলাতুলী মাছঘাট মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। তবে ওই সময় বাল্কহেডে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।


একাত্তর/এসজে

‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর