বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২২, ০১:৫০ পিএম

পানি সেচকে কেন্দ্র করে ঝগড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। বগুড়ার আদমদীঘির কদমা গ্রামে রোববার (২২ মে) এ ঘটনা ঘটে। 

যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির কদমা গ্রামের আব্দুল খালেকের পুত্র রানা গত ২২ মে পুকুর থেকে শ্যালোমেশিন দিয়ে পানি সেচ করছিলেন, এসময় তার বড় ভাই ঈদন পানি সেচে বাধা দেয়। 

পানিসেচকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডা হলো এক পযায়ে বড় ভাই ঈদন বাঁশ দিয়ে রানার মাথায়ছিট আঘাত করে।

আঘাতে রানা গুরুতর আহত হলে স্বজনরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। তবে রানার অবস্থা অবনতি হলে রানাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও রানার অবস্থা আরও অবনতি হওয়ায় তার উন্নত চিকিসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে রেফার করেন রানাকে। 

পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থা মঙ্গলবার রাত দেড়টায় মারা যায় রানা।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন, দুপুর পযন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


একাত্তর/এসএ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের সাত দিনের মাথায় স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী মেহেদী হাসান (২৭)। শুক্রবার (১৬ মে) দিনগত মধ্যরাতে পৌরশহরের মসজিদ পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর