বান্দরবনে পর্যটকবাহী গাড়ি খাদে, একজন নিহত, আহত আট

আপডেট : ২৬ মে ২০২২, ০৩:২৭ পিএম

বান্দরবনে থানচির জীবননগরে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও আট জন আহত হয়েছেন। 

হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তার শাখার কর্মচারী বলে জানা গেছে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার জীবননগর ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন পর্যটকের মৃত্যু হয়। এসময় আরও আট জন পর্যটক আহত হয়েছেন। 

নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

আহতদের মধ্যে হামিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। আহত পাঁচ জনকে থানচি এবং বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা।

আহত এক পর্যটক ওয়াহিদ বলেন, ঢাকা থেকে বান্দরবন বেড়াতে এসেছিলেন তারা। থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে। গাড়িতে চালকসহ তারা ৯ জন ছিলেন বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে একজন মারা গেছে এবং আট জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবন থেকে থানচি যাচ্ছিলো। 


একাত্তর/জো 

চুয়াডাঙ্গা জমি নিয়ে বিরোধে আপন দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামে এই ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে লাইনচ্যুত গার্ডব্রেক উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর মধ্য দিয়ে পাঁচ ঘণ্টা পর এই রেলপথে যোগাযোগ স্বাভাবিক হলো। 
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও অটোরিকশা দু’টোই গভীর খাদে পড়ে তিনজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।
নাটোরে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে ট্রাকটির চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর