লরি ও অটোরিকশা খাদে পড়ে তিনজন নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

রাঙ্গামাটিতে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও অটোরিকশা দু’টোই গভীর খাদে পড়ে তিনজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে দুইজন হলেন নবীর হোসেন ও মো. হাফিজ। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির একটি লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি যানই গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং সদর জেনারেল হাসপাতালে দুইজন নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করেছে। গুরুতর আহতাবস্থায় বাকিদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর