কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইমরান

আপডেট : ২৬ মে ২০২২, ১১:৪৩ পিএম

কু‌মিল্লা সি‌টি ক‌র্পো‌রেশ‌ন নির্বাচনে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লী‌গের তথ‌্য-গবেষণা উপ-ক‌মি‌টির সদস‌্য ও কু‌মিল্লা চেম্বার অব কমার্সের সভাপ‌তি মাসুদ পার‌ভেজ খান ইমরান প্রার্থিতা প্রত‌্যাহা‌রের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর তিনটায় নগ‌রের চেম্বার অব কমার্সের হলরু‌মে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রার্থী আরফানুল হক রিফাতের প‌ক্ষে কাজ করার প্রতিশ্রু‌তি দেন তিনি। তিনি তার নেতাকর্মীদেরও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন।

কুসিক নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ইমরান। তবে হঠাৎই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন তিনি।

এসময় আওয়ামী লীগের তথ্য-গবেষণা উপ-কমিটির সদস্য ইমরান বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে কুসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করেছি। নেত্রীর নির্দেশ অমান্য করার মতো সাহস আমার নেই। তাই নেত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।' 

দলীয় মনোনয়নপ্রত্যাশী ১৪ জনের মধ্যে মাসুদ পারভেজ খান ইমরান ছিলেন একজন। দলীয় মনোনয়ন না পেয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন জমা দিয়ে আলোচনা আসেন। পরে দলের হাইকমান্ডের নির্দেশে বুধবার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন: ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৩

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ মে) কুসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শুক্রবার (২৭ মে) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান প্রার্থিতা প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দ্বিতা হবে পাঁচজনের মধ্যে। 


একাত্তর/এসজে

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর