সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ শিকারি আটক

আপডেট : ২৭ মে ২০২২, ০১:২২ পিএম

পূর্ব সুন্দরবনের শরণখোলায় কটকা অভয়ারণ্যের ছোট বদরুদ্দিন খাল থেকে এক মণ হরিণের মাংস, চারটি মাথা, চারটি চামড়া ও ১৯টি ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় শিকারিদের ব্যবহৃত দুইটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বনরক্ষীদের নিয়মিত টহলের সময় এই আটকের ঘটনা ঘটে। 

জানা গেছে, আটক শিকারি শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার মো. তানজের হাওলাদারের পুত্র মো. মিজান হাওলাদার (৪৫)।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ জানান, সকাল থেকে বনের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিলেন তারা। দুপুরে ছোট বদরুদ্দিন খালে ডিঙ্গি নৌকা দেখে সেদিকে এগিয়ে গেলে তাদের দেখে নৌকায় থাকা অন্য শিকারিরা বনের মধ্যে পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন তারা। 

আরও পড়ুন: শরণখোলায় হরিণের চামড়া ও শিং উদ্ধার

বন কর্মকর্তা সাদিক মাহমুদ আরও জানান, শিকারিদের নৌকা থেকে টুকরো টুকরো করা হরিণের একমন মাংস, চারটি মাথা, চারটি চামড়া, ১৯টি ফাঁদ, দুটি দা উদ্ধার করা হয় এবং নৌকা দুটিও জব্দ করা হয়। 

বন আইনে একটি মামলা দায়ের করে সন্ধ্যায় আটক শিকারি ও উদ্ধারকৃত মালামাল রেঞ্জ অফিসে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা। 


একাত্তর/জো 

পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
পূর্ব সুন্দরবনের শেলারচর এলাকায় বনরক্ষীদের সঙ্গে বনদস্যু শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বনদস্যুরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি ট্রলার ও অস্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রলারের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর